মালদা

মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেওয়ায় দুই হাত কাটা গেল এক তৃণমূল কংগ্রেস কর্মীর

মুখ্যমন্ত্রীর সভা থেকে গ্রামে ফিরে পঞ্চায়েত সদস্যর ভাইয়ের হাতে আক্রান্ত এক তৃণমূল কর্মী। আক্রান্তের চিকিৎসা চলছে মালদা মেদিক্যাল কলেজ ও হাসপাতালে। তার দুই হাতে টিনের আঘাত লাগে। পনেরোটি সেলাই পরেছে তার দুই হাতে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার মিল্কি পুলিশ ফাঁড়ির আটগামা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল কর্মীর নাম, আকিদূল মোমিন(৩৮)। বাড়ি ইংরেজবাজার থানার মিল্কি আটগামা এলাকায়। অভিযুক্ত আজিজুর মোমিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আক্রান্তর অভিযোগ, মুখ্যমন্ত্রীর সভা থেকে গ্রামে ফিরে বন্ধুদের সাথে গল্প করছিলেন আকিদূল বাবু। এমন সময় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন আজিজুর। তার প্রতিবাদ করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে আকিদূলকে হামলা করে আজিজুর বলে অভিযোগ। তবে কি কারনে হামলা তা তদন্ত শুরু করেছে পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/5s6mmWdH9yk